ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বাংলাদেশে ভারতবিরোধী স্লোগান, বিজেপির ক্ষোভ

বাংলাদেশের কোটা-বিরোধী আন্দোলন থেকে ভারতের বিরুদ্ধে স্লোগান দেওয়ার অভিযোগ তুলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য সে দেশের ডেপুটি হাই কমিশনারের কাছে দাবি জানিয়ে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি নেতৃত্ব।


স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বাংলাদেশের রাস্তায় ছাত্রদের আন্দোলন চলাকালীন ভারতবিরোধী স্লোগান দেয়া এবং আরও কিছু ঘটনার ছবি ও ভিডিও বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে জমা দিয়েছেন বিজেপি নেতারা।  


শুভেন্দুর নেতৃত্বে বিজেপির ২০ জনের প্রতিনিধি দল সোমবার (২৯ জুলাই) বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে গেলে সেখানে পুলিশ তাদের বাধা দেয় বলে অভিযোগ। এ সময় দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তিও হয়। শেষে ডেপুটি হাইকমিশনার বেরিয়ে এসে শুভেন্দুদের ভেতরে নিয়ে যান। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, বাংলাদেশের আন্দোলন থেকে ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগান দেয়া হয়েছে।


 অভিযুক্তদের শাস্তি চেয়ে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমাদের মাথাব্যাথা নেই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নই। যারা রোহিঙ্গাদের বলে সিএএ হবে না, আমার দরজা খোলা আপনাদের জন্য। আমরা ভারতবিরোধী স্লোগানের মন্তব্য নিয়ে আপত্তি জানিয়েছি। শুভেন্দু আরও বলেন, ভারত আমাদের মা। ভারতবিরোধী মন্তব্য বা আমাদের প্রধানমন্ত্রীকে অপমান করা হলে তা বরদাস্ত করব না।


এসময় তার সঙ্গে ছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ, চন্দনা বাউড়ি, অগ্নিমিত্রা পালসহ ২০ জন। ডেপুটি হাইকমিশনের বাইরে পুলিশের ব্যারিকেড ছিল। 

ads
ads
ads

Our Facebook Page

↑